
শহীদুল্লা হক ভূইয়া
তুমি আমার সুপ্ত বাসনা,
তাই কবিতার ভাষায় নয়
মনের আখর দিয়ে টেনেছি তোমায়।
তুমি আমার সু’নয়না,
তাই দু’চোখেতে নয়
হৃদয়ের স্পন্ধনে দেখেছি তোমায়।
তুমি আমার জোৎস্নার আলো,
তাই দিবসের আলোয় নয়
অন্তরের আলোয় দেখেছি তোমায়।
তুমি আমার নিরবতার ভাবনা,
তাই পৃথিবীর কোলাহলে নয়
শূন্যের মাঝে ভেবেছি তোমায়।
তুমি আমার প্রভাতি অন্বেষণ,
তাই কাক ডাকা ভোড়ে নয়
শিশির ভেজা স্নীগ্ধতায় খুজেছি তোমায়।



