প্রবাস

ব্রিটেনে ঈদুল আজহা উদযাপিত

রূপসী বাংলা ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার, ২১শে আগষ্ট লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল আজহা’র নামাজ আদায় করেন। লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইলেন্ড পার্কসহ বিভিন্ন স্থানে অনুষ্টিত হয় ঈদের প্রদান প্রদান জামাত। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।

পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোষাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের সমাবেশ, বাড়ীতে বাড়ীতে আত্মীয় স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ। সাধারণত দেশে কোরবানী দিলেও প্রবাসীদের অনেকেই এখানেও কোরবানী আদায় করেন। ব্রিকলেন ও ইষ্ট লন্ডন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে একঘন্টা পর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এদুটো মসজিদেই মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension