
বিচিত্র কুমার
এখনো আকাশে শোনা যায় এক গভীর আর্তনাদ,
যতক্ষণ সেই আকাশ থেকে কেঁদে ওঠে রক্তিম রাত।
একটি রশ্মি হারিয়ে যায় অন্ধকারে,
এবং গুম হয়ে যায় দীর্ঘশ্বাস।
গাছেরা এখনো নীরব, ভূতলের বুক চিরে যায় সেই আহ্বান,
যতদূর চোখ যায়, এক রক্তরেখা যেন আকাশে আঁকা থাকে।
কিন্তু আকাশ কিছু বলবে না, আকাশ কিছু জানে না,
সে কেবল অন্তহীন শোকে ডুবতে থাকে, শহীদের তৃষ্ণায়।



