প্রবাস

শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু র ৪৩তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল, জাতীয় শোক দিবস ও আলোচনা সভা

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিঊজ: গত ২০ আগষ্ট সোমবার জ্যাকসন হাইটস এর পালকি রেষ্টুরেন্টে সন্ধ্যা ৮.৩০ মিনিট থেকে একটানা ১১.৩০ মিনিট পর্যন্ত শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন তথা ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ শে আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের উদ্দেশ্যে এক মিলাদ মাহফিল, শোক দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জালালউদ্দীন জলিল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কায়কোবাদ খান।খবর বাপসনিঊজ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও মিলাদ পাঠসহ মোনাজাত পাঠ করেন শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর সহ সভাপতি আবুল কাশেম ভুইয়া ।

জাতীয় শোক দিবসের হলভর্তি অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর উপদেষ্টা রাজনেতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ রঞ্জন কর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড -এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর প্রধান উপদেষ্টা বিএম জাকির হোসেন হিরু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র-এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকট শাহ মো: বকতিয়ার, জনসংয়োগ বিষয়ক সম্পাদক কাজী কয়েস,আওয়ামী লীগনেতা শরীফ কামরুল আলম হীরা,শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা আখতার হোসেন, সংগিত শিলাী আল আমিন বাবু, নিঊইয়ক ষ্টেট আওয়ামী লীগের শিখখা বিষয়ক সম্পাদক শিকরিতি বডুয়া, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা টি, মোল্লা , জেবিবিএনেতা মাসুদ মোল্লা, কামাল আবুল কাশেম, প্রবীর গুন ও জাহিদ প্রমুখ ।খবর বাপসনিঊজ।সভায় প্রধান অতিথি ¡ ড. প্রদীপ রঞ্জন কর একটি সাফল্যজনক গুরু গম্ভীর জাতীয় শোক দিবস পালন করার জন্য শেখ হাসিনা মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন বঙ্গবন্ধু সবসময়ই আমাদের মনের গভীরে রয়েছেন এটিকে লালন করে তার মৃত্যু বার্ষিকীতে যথার্থ সম্মান প্রদর্শন করার উপর গুরুত্ব আরোপ করেন।বিশেষ অতিথি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী বঙ্গবন্ধুর বিশাল জীবনের স্মৃতিচারন করে নানাদিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বিএম জাকির হোসেন হীরু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপান্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন তার বক্তৃতায় বলেন জাতির জনক বঙ্গবন্ধুর জীবনচরিত ও রাজনৈতিক জীবন সম্পর্কে যারা প্রকৃত জানেন তাদের বক্তব্য দেবার যুক্তিকতা তুলে ধরে একাডেমীক বক্তব্য প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি একুশে চেতনা পরিষদের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ আবেগ আব্লুত হৃদয়ে ১৫ই আগষ্ট ও ২১ শে আগষ্ট এর গ্রেনেট হামলার নিন্দা জানিয়ে অবশিষ্ট হত্যাকারীদের অতিস্বত্তর বিচারের সম্মুখীন করার উদাত্ত আহ্বান জানান। এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন, এডভোকট শাহ মো: বকতিয়ার জঙ্গীবাদের ব্যাপারে জাতিকে সজাগ হবার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন, কাজী কয়েস তার বক্তব্যে জিয়াউর রহমানের নীতিহীনতার কথা আলোকপাত করতে গিয়ে বলেন জিয়া প্রকৃত যুক্তিযোদ্ধা ছিলনা যদি হত তাহলে স্বাধীনতার বিপক্ষ অবলম্বনকারী রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে সকল যুদ্ধপরাধীদেরকে এবং জামাতকে পুন:প্রতিষ্ঠিত করে জাতির সাথে বেঈমানী করেছেন।

সাধারণ সম্পাদক কায়কোবাদ নেত্রীর প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের স্মৃতি টেনে বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে ও বঙ্গবন্ধুর বাঙালী জাতি জীবনে ইতিহাসে অম্লান হয়ে থাকবেন। শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বাদল আকন্দের ত্যাগের কথা তুলে ধরে তাৎপর্যপূন বক্তব্য রাখেন।
সহ সভাপতি আবুল কাসেম ভূইয়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়কে কেন্দ্র করে কোন কটুক্তি ও অপপ্রচার করার শাস্তিযোগ্য আইনটি দেরিতে হলেও পাশ করায় সরকারের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উপরোল্লোখিত অন্যান্য আলোচক বৃন্দ ও তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর ও তাদের পরিবারের সদস্যদের নানা দিক স্মৃতিচারন করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরিশেষে সংগঠনের সভাপতি জালালউদ্দীন জলিল কর্মব্যস্ততার মধ্যেও সারাদিন কাজের শেষে দীর্ঘ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধু পরিবারের অনেক ঘটনার স্মৃতিচারন করে নৈশভোজের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension