
মো.আসিফুর রহমান
জেগে ওঠ মানব সমাজ
তাকাও তোমরা চারদিকে,
হায়নার গোষ্ঠী শপথ নিছে
ধর্ষণ করে মা-বোনকে।
হায়নার এই হিংস্র থাবায়
শত বোনের সর্বনাশ,
অবশেষে ধর্ষিতার হয়
কলঙ্ক নিয়ে দেহনাশ।
প্রতিবাদের স্লোগান হোক
সব হায়নার ফাঁসি চাই,
জনগণের দাবি একটা
আমরা যেন বিচার পাই।



