আন্তর্জাতিকপ্রধান খবর

ঝগড়া থামাতে গিয়ে নিজেরাই ফিরলেন লাশ হয়ে

রূপসী বাংলা ডেস্ক:এক বাড়িতে ঝগড়া চলছে। এমন খবর পেয়ে সেখানে হাজির হন ওই এলাকায় দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা। কিন্তু ঘটল হিতে বিপরীত, বিবাদ মেটাতে গিয়ে নিজেরাই লাশ হয়ে ফিরলেন।

শনিবার এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইওতে। নিহত ওই দুই পুলিশ কর্মকর্তার নাম এন্থনি মোরেলি (৫৪) ও এরিক জোয়েরিং (৩৯)।

ওহাইও পুলিশ প্রধান জ্যো মোর্বিটজার সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়,  দুপুরে ওয়েস্টারভিলের একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির খবর পেয়ে সেখানে গেলে তাদের গুলি করা হয়। এন্থনি মোরেলি ২৯ বছর ও এরিক জোয়েরিং ১৬ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

জ্যো মোর্বিটজার আরো জানান, জরুরি নম্বর ৯১১-তে কল আসার পর তারা সেখানে যান। এ ঘটনায় আহত এক সন্দেভাজন পুলিশি হেফাজতে স্থানীয় হাসপাতালে রয়েছেন।

দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই দুই কর্মকর্তার প্রতি আমার প্রার্থনা ও সভানুভূতি রয়েছে। তাদের পরিবার ও ওয়েস্টারভিলের সবার প্রতি সমবেদনা রইলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension