
সারমিন চৌধুরী
একদিন হেলায় ভাসতে ভাসতে
হৃদয়ের জমা কালিমাগুলো ধুয়েমুছে যাবে
বের হবে উজ্জ্বল নক্ষত্রের মত আলোক বর্তিকা
সেইদিন তোমাদের চোখে নেমে আসবে আঁধার,
আজ দিব্যি চশমা চোখে সব রঙিন মনে হচ্ছে
তখন যদি এই চশমা পুড়ে ভস্ম হয়ে যায় ?
তুমি পরিশুদ্ধ এই ভালোবাসার মূল্য দিলে না
যেমন দেয়নি কভু ম্যাকবেথ,না দিলো ব্রুটাস,
সবাই স্বার্থের লোভে পিঠে খঞ্জর বসিয়েছে,
ভালোবাসা আজম্মই পরাজিত স্বার্থের কাছে
খুব তো নেচে ভালোবাসাকে পিষলে পায়ে
ভুগবে তুমিও ভালোবাসার নিদারুণ অভাবে,
যেদিন এই মিছে আঁলোর ফাঁদ সরে যাবে।



