
বিচিত্র কুমার
এই শহরের গা ঘেঁষে হাঁটে রোদ,
মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকে জলহীন সাইনবোর্ড,
যেখানে লেখা— “বাঁচো, যদি পারো।”
মানুষ এখানে আর হাঁটে না,
তারা গলে যায় পিচের ভেতরে।
একটা ট্রাফিক লাইট ধোঁয়া ছড়ায়—
হলুদ নয়, সাদা নয়, শুধু উত্তাপ।
একজন বৃদ্ধার হাতে ছাতা,
তবু তার ছায়া পুড়ে গেছে দুপুরের আঙিনায়।
গ্রীষ্ম এখানে ধর্ম নয়,
তা এক রাজনীতি—
যেখানে শরীরই একমাত্র রাজপথ।



