প্রবাস

বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার কমিটি বর্ধিতকরণ

রূপসী বাংলা ডেস্ক: সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রম বৃদ্ধির জন্য বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী উল্লেখিত ব্যাক্তিদেরকে কার্যকরী পরিষদের কমিটিতে সংযুক্ত করা হলঃ সহসভাপতি – সাফেদা বসু, বোস্টন, ম্যাচাচুছেস্ট; সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, আটলান্টা, জর্জিয়া; সাংগঠনিক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর (তুরগিল), গ্রেটার ওয়াশিংটন ডিসি এবং সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী (শামীম), আটলান্টিক সিটি, নিউ জার্সি।

বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার কমিটির সকল নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সকলকে কমিটিতে উপরোল্লেখিত সংযুক্ত ব্যাক্তিদেরকে সাংগঠনিক কাজে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. নুরুন নবী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী। বার্তা প্রেরকঃ স্বীকৃতি বড়ুয়া, যুগ্মসাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension