
শ্যামল বণিক অঞ্জন
একদিন তুমি শখ করে খোঁপা বেঁধেছিলে!
পথ চলতে চলতে হঠাৎ পথের ধারে –
দেখেছিলে ফোটে আছে একটা নীল ফুল।
খেয়ালী মনের বাসনা মেটাতে সেই ফুল –
পড়েছিলে খোঁপায় ক্ষণিকে জন্য!
তারপর আবার মুহূর্তেই উড়ে যায়
তোমার সেই ভালো লাগা!
নিদারুণ অবহেলা আর অনাদরে ছুঁড়ে ফেলেছো
দুচোখ বন্ধ করে
ক্ষণিক শখে খোঁপা সাজানো সেই নীল ফুল-
দুপায়ে মাড়িয়ে গেছো বড় নির্দয়ভাবে!
নব্য আধুনিকতার হাওয়ায় উড়িয়েছো
তোমার মেঘ কালো কেশ-
আর তোমার শখের বলি নীল ফুলে আজ
অন্য কেউ সাজিয়েছে খোঁপা পরম যত্নে!



