
শারমিন নাহার ঝর্ণা
বিধ্বস্ত মনোজগতের চিত্র
টিভি চ্যানেলে দেখানো হয় না,
অজস্র বেদনার স্তুপ বুকে নিয়ে
হাসি মুখে দিন পার করে কত বৃদ্ধ ও তরুণ।
বৃদ্ধরা একাকিত্বের কঠিন জ্বালায় ছটফট করে
অবহেলার তীক্ষ্ণ দৃষ্টি বুকে জাগায় ক্ষত চিহ্ন।
অপরদিকে তারুণ্যের বুকে বেকারত্বের দহন,
লাঞ্ছনা অবজ্ঞায় প্রতিদিন প্রভাত আসে
দগ্ধ তিমির নীরব নিশি পেরিয়ে।
বাস্তবতা বড়ই কঠিন নির্মম নিষ্ঠুর,
বিধ্বস্ত মন গুলো মৃত্যুর চেয়ে বিভীষিকাময়,
বড়ই কঠিন জীবন যুদ্ধের এক একটা জয়।
বিধ্বস্ত মনোজগতের চিত্র
টিভি চ্যানেলে দেখানো হয় না,
অজস্র বেদনার স্তুপ বুকে নিয়ে
হাসি মুখে দিন পার করে কত বৃদ্ধ ও তরুণ।
বৃদ্ধরা একাকিত্বের কঠিন জ্বালায় ছটফট করে
অবহেলার তীক্ষ্ণ দৃষ্টি বুকে জাগায় ক্ষত চিহ্ন।
অপরদিকে তারুণ্যের বুকে বেকারত্বের দহন,
লাঞ্ছনা অবজ্ঞায় প্রতিদিন প্রভাত আসে
দগ্ধ তিমির নীরব নিশি পেরিয়ে।
বাস্তবতা বড়ই কঠিন নির্মম নিষ্ঠুর,
বিধ্বস্ত মন গুলো মৃত্যুর চেয়ে বিভীষিকাময়,
বড়ই কঠিন জীবন যুদ্ধের এক একটা জয়।



