কবিতাসাহিত্য

জীবন মানে

শাহানাজ শিউলী

জীবন মানে মুক্তকাশে ডানা মেলে ওড়া
জীবন মানে স্বাধীনভাবে ইচ্ছামতো ঘোরা।
জীবন মানে রংধনুতে সাজানো এক মেলা,
জীবন মানে রোদ -বৃষ্টির লুকোচুরি খেলা।

জীবন মানে হাসি -খুশির প্রীতির বন্ধন
জীবন মানে ফুলবাগিচার সুবাস ভরা বন।
জীবন মানে মেঘের ভাজে চাঁদের বাঁকা হাসি,
জীবন মানে রৌদ্রপোড়া ভালোবাসা-বাসি।

জীবন মানে সুখ-দুঃখের রঙিন নকশি কাঁথা
জীবন মানে হাসির মাঝে লুকিয়ে রাখা ব্যথা।
জীবন মানেই ভাঙা গড়ার নতুন করে বাস,
জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকার আশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension