
AGAIN রাখি MET রাখি
রূপসী বাংলা ডেস্ক: রাখি বন্ধন উৎসবে মাতোয়ারা সেলেব থেকে সাধারণ মানুষ ও। সেলেবরা কাজের ব্যাস্ততার মাঝে কোন রকমেই সারেন রাখি পর্ব। তবে কিছু বছর আগে পর্যন্ত এই রাখি বন্ধনের স্পেশাল দিনটা সুন্দর ভাবে সেলিব্রেট করতে দেখা যেত রাখি সবন্তকে। ‘রাখি’র প্রতি একটা আলাদা ভালোবাসা তার একথা আগেই এক সাক্ষাতকারে জানিয়েছিলেন তিনি। ভাই রাকেশের সঙ্গে রাখি বন্ধন সেলিব্রেট করতেন ঘটা করে।
তবে তার পর কোন এক অজ্ঞাত কারণে রাখি উতসব পালন করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন” কেউ নেই আমার, আমি একা, নিজের পরিশ্রমে আজ এই জায়গায় পৌছেছি”। তার পর থেকে সেভাবে আর রাখি কে রাখি পরাতে দেখা যায়নি। তবে এ বছর এমন এক ভিডিও প্রকাশ্যে এল যা দেকেহ বলাই যায় ‘এগেইন রাখি মেট রাখি’।
আজকের দিনটাকে আবারও বহু দিন পর নিজের মত করে সেলিব্রেট করলেন রাখি। নিজের ভাইদের নিয়ে গান, নাচে হইচই করে রাখি বন্ধন পালন করলেন তিনি। দেখে নিন সেই ভিডিও।



