প্রবাস

বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচনে দাবী জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার

রূপসী বাংলা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধিনে আগামি জাতীয় সংসদ নির্বাচন দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা। গত ২৬ আগস্ট রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাটসের ইত্যাদি পার্টি হলে কার্যকরী কমিটির সাংগঠনিক সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক তরুন সংগঠক গোলাম এন. হায়দার মুকুট।

সভায় ফোরামের ঐতিহ্যকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজকে এগিয়ে নেওয়া এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য রাফেল তালুকদার, প্রতিষ্ঠাতার সদস্য ও সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, উপদেষ্টা মুক্তিযোদ্ধ ওয়াহিদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ফোরামের নেতা একেএম রশিদ, শাওন বাবলা, আবুল কাশেম, আলী হোসেন, মিজানুর রহমমান, আশরাফুজ্জাম, মফিজুল ইসলাম, সুমন সরদার, এস আই ঢালি, আলহাজ্ব মাওলনা আবুল কালাম, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, আবু হানিফ ডাব্লিউসহ কর্মকর্তাদের আরো অনেকে।

সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম বলেন, দেশ আজ গণতন্ত্র বিপন্ন। আওয়ামী লীগ বাকশাল কায়েমের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধবংসের মুখে ঢেলে দিয়েছে। এ মহুর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। তিনি দেশের গণমানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার বলেন, মুক্তিকামী মানুষের পাশে দাড়াঁনো লক্ষ্যে ফোরাম গঠিত হয়েছে।  প্রতিষ্ঠার পর থেকে সেই লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয়ে আসছে এ সংগঠন। আমরা জুলুমের বিপক্ষে। সরকার সাধারণ মানুষের উপর যেভাবে নির্যাতন করছে, তা কোন সভ্য সমাজ মেনে দিতে পারে না। সকল ভেদাভেদ ভুলে মজলুম মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সারওয়ার খান বাবু বলেন, আমরা সৌভাগ্যবান যে জিয়াউর রহমানের মত নেতা আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে এসেছিলেন এবং তারেক রহমানের মত নেতা আমাদের দেশকে ‘ইমার্জিং টাইগার’ পরিচিতি দিয়ে উন্নয়নের রানওয়েতে নিয়ে এসেছিলেন। ষড়যন্ত্রকারীরা শহীদ জিয়াকে হত্যা করেছে। এখন জিয়া পরিবারের প্রতি নির্যাতন করছে। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্র ও ষড়যন্ত্রের হোতাদের মোকাবেলা করে দেশে ও দশের উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণাকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।

একেএম রফিকুল ইসলাম ডালিম বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন দাবি জানিয়ে বলেন, দেশের আইন শৃংখলার পরিস্থিতির অবনতি এবং চরম অবস্থার সাক্ষী দিচ্ছে যে বর্তমান বাংলাদেশের অবৈধ সরকার আওয়ামী লীগ জাতির ও রাজনীতির জন্য চরম দুর্যোগপূর্ন। তাই দেশপ্রেমিক দল বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধতাই জনগণের মূল শক্তি, এই শক্তিই হবে অবৈধ শেখ হাসিনাকে একমাএ পতনের উৎস।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সফল ব্যক্তিত্ব। তিনি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে প্রতিটি আন্দোলনে সফল হয়েছেন। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণ। তিনি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হযেছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। কারা অন্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ। এ অবস্থায় খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। আমরা তাঁর নি:শর্ত মুক্তি চাই, যাতে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

তারা সরকারের সমালোচনা করে বলেন, অবৈধ হাসিনার সরকারকে এক মহুর্তের জন্য দেশবাসী ক্ষমতা দেখতে চায় না। সম্প্রতি দেশে ছাত্র সমাজসহ পুরো দেশবাসীর আন্দোলনে এটাই প্রমাণ করেছে। সুতারাং অবৈধ হাসিনার সরকার পতন আন্দোলনে দেশ প্রেমিক সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তারা।

জাতীয়বাদী ফোরামের ক্রুজ ভবণ ৩০ সেপ্টেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার ক্রুজ ভবণ আগামি ৩০ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপি অনুষ্ঠানে আলোচনা, প্রমাণ্যচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। ক্রুজ ভবণে জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যসহ দেশ প্রেমিক সকলকে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension