
শারমিন নাহার ঝর্ণা
নির্লজ্জ চোখ কি করে দেখবে
খেটে খাওয়া মানুষের বিষণ্ণতা?
আমরা স্বার্থের নেশায় হারিয়ে-
যাচ্ছি আঁধার অতল গহ্বরে।
রক্তচোষার মতো চুষে চুষে খাচ্ছি
অন্যের ঘাম ঝরানো টাকা,
উচু সিঁড়ির লোভ দেখিয়ে
অজস্র পকেট করছি ফাঁকা।
ঘুমন্ত বিবেক জাগ্রত ঘুমে আচ্ছন্ন,
চারিদিকে শুধু লালসার মেঘাচ্ছন্ন।



