
লুৎফুর রহমান চৌধুরী
কেউ পা রাখেনি হতভাগার দুয়ারে
দুঃখ গুলো ভেসে আসে জোয়ারে।
ইচ্ছে করে দূর থেকে বলে আহারে
জবাব-টা কি ভাবে দেবো তাহারে।
নিঠুর নদীর ঢেউ এসে লাগে পাড়ে
যন্ত্রণার এসে চেপে বসে দুই ঘাড়ে।
দুষ্টু লোক সুযোগে কলকাঠি নাড়ে
শান্ত পাখি উড়ে যায় ভাই ওপাড়ে।
সত্যের গায়ে মৃত্যুকরা চাবুক মারে
সততা পালিয়ে যায় অন্যের দারে।
বিশ্বাসঘাতক ছুটে আসে বারেবারে
কষ্টের বেলা খুঁজেছি বারবার তারে।



