ভারত

সোশ্যাল মিডিয়ায় ফের কেন্দ্রকে তোপ মমতার

রূপসী বাংলা ডেস্ক: দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের অর্থনৈতিক অবস্থাকে, ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ বলে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো৷

সম্প্রতি মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে৷ প্রায় নিয়ম করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম৷ মহার্ঘ নিত্য প্রয়োজনীয় জিনিষ৷ নাভিশ্বাস উঠছে আম আদমির৷ এই পরিস্থিতিতে দেশের জনগণ চিন্তিত বলে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

চলতি বছরের অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই মুদ্রা সঞ্চয়ের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২১.৮৪ বিলিয়ান৷ বর্তমার অ্যাকাউন্ট ঘাটতির পরিমাণ দেশের মোট আয়ের ২.৮ শতাংশ৷ ফেসবুকে এই তথ্য তুলে ধরে নিজেরে উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী৷ পর্যাপ্ত পরিকাঠামো ও প্রস্তুতি ছাড়াই জিএসটি চালুর ফলে কমেছে রাজস্ব আদায়৷ এর ফলে রাজ্যগুলির ভাঁড়ারে টান পড়ছে পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension