

সাবেরা হোসাইন
অনেক অপেক্ষার এমন রাত কেটে গেছে
তুমি কাছে আসোনি…
আবেগেরা হয়েছে অসার
তোমার মনের মাঝে আজ হয়েছি ধূসর।
ওগো নীলাভ আকাশ তুমি মোর সাথে
মেতেছিলে কোন খেলায়?
কিবা সুর বাজে মেঘলা নিশিথে
তোমার মনোবিণায় ?
বাংলার নদী খাল বিল
শুকনো খড়ের মেলা,
ঋতু সম্ভারে ভরেছে প্রকৃতি
তুমি ছাড়া মন একা ৷
আমিও ভাবি তোমার কথা
তুমি এখন আমার যে নও
অন্য কাজে অন্য কোথা।
এমনি করে মনের মাঝে
মন যে সিঁড়ি ভাঙে
এমনি করে মনের গাঙে
স্মৃতির ভেলা ভাসে।
নিরালা সেই দুপুর বেলা, রক্তজবা—
রক্ত ঝরায় তোমার আঙিনাতে।



