
শারমিন নাহার ঝর্ণা
অভিমান শব্দের মানে যে বোঝে না
তার সাথে আর যাই হোক
অভিমান করা চলে না।
রাতের সিঁথি বেয়ে ঝরে শিশিরের অভিমান
রাত কি বোঝে অভিমানের গভীরতা?
নীরব নিস্তব্ধতায় শিশিরের অভিমান
প্রভাতের রবির বুকে হারিয়ে যায়।
আলতো পায়ে জোছনা হেঁটে বেড়ায়
রাতের অপরূপ স্নিগ্ধ ছায়ায়,
বড্ড অভিমানে নাকি ভীষণ মায়ায়?



