

সাবেরা হোসাইন
আকাশটা কি হারিয়ে যায়
মাঝে মাঝে?
কাঁটারও তো ধর্ম আছে
রক্ত ঝরায়
মনের মাঝে।
ইতিহাসের কোন খতিয়ান
দাগ দিয়ে যায়?
কোন বেদুইন ইশারাতে
ডাকে আমায়?
নিস্তব্ধ নীরব রাতেরা ডেকে আনে
তোমার বারতা,
দুপুরের উড়ন্ত চিল ভেসে চলা
আকাশ মেঘেরা ।
তোমাতে যে পেয়েছে সুখ
আমি সেই ছায়ানট,
বারবার ঢেউ খেলে যাওয়া
তুমি তপ্ত বালুতট।



