
মাসুম মোরশেদ
সাদা আকাশ নাই কোনো মেঘ
আকাশ ছিল ভালো
হুড়মুড় করে বৃষ্টি এলো
হারিয়ে গেলো আলো।
ভাদ্র মাসের এই আকাশে
ভরসা নাই কোনো
মেঘ গুড়গুড় রোদও ভীষণ
আকাশ দোনোমোনো।
এমন দিনে একটা ছাতা
ছোটো কিংবা বড়ো
ব্যাগে কিংবা বগলে তা
থাকুক জড়সড়।
ভরা মেঘ বা চড়া রোদে
ছাতা হোক সম্বল
শীতের সহায় যেমনটা হয়
মোটাসোটা কম্বল।
ভাদ্র আশ্বিন এমন কাটে
এটাই তাহার রীতি,
এই ঋতুটা চেনা সবার
চরম পরম স্মৃতি।



