
ফারহানা খান
অন্ধকারে ভেজা দু’চোখ
চেয়ে থাকে আকাশের পানে।
হে ঈশ্বর, আলো পাঠাও
এই ক্লান্ত প্রাণে।
আমার ভেতরের প্রতিটি ছায়া
পুড়ে যাক নিঃশব্দ শুদ্ধতায়,
আমার ভাষাহীন আর্তি
তোমার করুণায় ভাসুক ধ্রুবতায়।
দুঃস্বপ্নের ঝড় থেমে যাক
ভেতরে আসুক গভীর শান্তি—
আমি আর কিছু চাই না,
শুধু সত্য,
শুধু আলো,
আর একটি অনুভব-
অপার্থিব ভালবাসা।



