
মাঝেরহাট ব্রিজ: সমবেদনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
রূপসী বাংলা ডেস্ক: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া নিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে ট্যুইট করেন তিনি৷ লেখেন, কলকাতে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা৷ আহতদের পরিবারের পাশে আছি৷ যারা আহত তাঁরা দ্রুত সুস্থ হন এই কামনা করছি৷
The collapse of a part of a bridge in Kolkata is deeply unfortunate. My thoughts are with the families of the victims. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) September 4, 2018
ট্যুইট করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ লেখেন, ‘‘অত্যন্ত বেদনাদায়ক খবর৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷
Extremely disturbing news of the collapsed #MajherhatBridge in #Kolkata. Praying for the victims of the tragedy and speedy recovery of the injured.
— Babul Supriyo (@SuPriyoBabul) September 4, 2018



