
নিউজার্সি ষ্টেট বিএনপির উদ্দ্যোগে ৪০তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন
রূপসী বাংলা ডেস্ক: বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় রাজনৈ্তিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নিউজার্সি ষ্টেট বিএনপির উদ্দ্যোগে গত ২রা সেপ্টেম্বর রবিবার প্যাটারসনের বেঙ্গল ইনস্যুরেন্সে উদযাপন করা হয়, নিউজার্সি ষ্টেট বিএনপি, ষ্টেট যুবদল ও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্টানে্র আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন ষ্টেটের সিনিওর যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম।
সভার শুরুতে কোরআন তেলাওত করেন ছাত্রদলের সদস্য ইয়ামিন এস আলী, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সিনিওর সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি হোসেন পাঠান বাচ্ছু, বিএনপি নেতা সৈয়দ খালিদ আলী, যুগ্ম সম্পাদক মোঃ মহসিন সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন বুলু, সাবেক সহ সভাপতি মোঃ ইউনুছ, আন্তর্জাতিক বিষাইয়ক সম্পাদক বশির আহমদ, সদস্য আব্দুল তাহিদ, আব্দুল মুক্তাদির, রেদোওয়ান আহমদ, আব্দুল মতিন, মুছলেহ উদ্দিন, রাহুল হোসেন, নিউজার্সি ষ্টেট যুবদলের সহ সভাপতি মোঃ শাহাজান, যুবনেতা, সাব্বির আহমদ, আব্দুল মালিক সাজুদুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া খান, সৈয়দ ইফাজ আলী, ইয়ামিন এস আলী, অনুষ্টানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃতু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্বার মাগফেরাত কামনা , বিএনপির প্রতিষ্টাতা সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া ও এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের শারিরীক সুস্থতা কামনা করে মো্নাজাত করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী ।
সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের আলী বলেন ১৯৭৮ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। যে দলের অনুসারীরা হবেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধের ধারক-বাহক, দেশপ্রেমে উজ্জীবিত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণায় অনুপ্রাণিত। তিনি নিজেও এসব গুণের অধিকারী ছিলেন। সহ সভাপতি অধ্যাপক নিপন বলেন শেখ হাসিনার প্রতি হিংসার মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, এই মামলায় জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি । সহ সভাপতি তাজুল ইসলাম বলেন শহীদ জিয়া প্রথমে দেশে আওয়ামী লীগের একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
১৯৭৮ সালের এইদিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে গণতন্ত্রের পাশাপাশি এনে দেন আমাদের জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ। সহ সভাপতি হোসেন পাঠান বাচ্ছু বলেন, মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত এবং নির্বাচন কালীন নিরপেক্ষ সরকার গঠন না হওয়া পর্যন্ত আমদের দূর্বার আন্দলন চালিয়ে যেতে হবে। সিনিওর যুগ্ম সম্পাদক আবুল কালাম বলেন অবৈ্ধ প্রধানমন্ত্রী খুনী শেখ হাসিনা আমেরিকায় আসলে,যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ গড়া হবে, তিনি সবাইকে প্রস্তোত থাকার আহবান জানান, ৪০তম প্রতিষ্টা বার্ষিকীর এ অনুষ্টা্নে উৎসব মুখোর পরিবেশে কেক কাটা হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্ত হয় ।




