
মোশাররফ হোসেন
পথের মাঝে ঘুমায় শুয়ে
ক্লান্ত একটা কুকুর,
পাশেই যে তার পদ্ম ফোটা
হরি বাবুর পুকুর।
স্নানে যেতে মজার ছলে
হরি বাবুর ছেলে,
বাঁকা লেজে পা দিয়ে কয়
“কেমন ব্যথা পেলে?”
ভীষণ রেগে কামড় দিয়ে
কুকুরে কয় তারে,
“কেমন ব্যথা বোঝ এবার
পায়ের মাংস হাড়ে।”
কান্না শুনে সবাই এসে
কুকুরটাকেই দোষে,
মুগুর দিয়ে দুম দুমা দুম
প্রহার করে রোষে।



