
কুলসুম বিবি
গভীর আত্মবিশ্বাসের সাথে আশায় বাঁধি বুক,
অপকুষ্টের কূলে আঘাত হেনে
তারুণ্য ছিনিয়ে আনবে জাতির কাঙ্খিত সুখ।
কৃষ্ণচূড়ার লালে কিংবা অচেনা ফুলের বিমোহিত ঘ্রাণে,
বসন্ত আসবে ঠিক তারুণ্যের পালে।
আন্দোলিত হবে হাওয়া সুর তুলে গাইবে কোকিল,
বিস্তৃত উচ্ছাস ছুঁইবে সুনীল আকাশ।
পরাস্থতার গ্লানি ভুলে হুড়মুড়িয়ে ওঠবে জাতি,
বিশ্বময় জাগবে চিরঞ্জীবের উল্লাস।
তারুণ আর তারণ্যই জাতির মুক্তির অভিলাষ।



