প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রূপসী বাংলা ডেস্ক: রদ্ধা আর ভালবাসায় নিউইয়র্কে  বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরন করলো  প্রবাসীরা।  সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাস্ট্র এই সংগঠনের আয়োজনে  স্থানিয় সময় ১১ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে হাজির ছিলেন দেশ ও প্রবাসের বিভিন্ন শ্রেনী পেশার  শুভানুধ্যায়ীরা।
সুব্রত তালুকদারের সঞ্চালনায়  নবগঠিত সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিজ্ঞানী ও কাউন্সিলম্যান ড. নূরন নবী, যুক্তরাষ্ট্র সফররত সিলেট পৌরসভার সাবেক মেয়র আ ফ ম কামাল, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাছত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী চন্দন সেনগুপ্ত , বাংলাদেশের সহকারি এটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর ও তোফায়েল চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, লেখক সুব্রত বিশ্বাস, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, তোফাজ্জল করিম, শীতাংশু গুহ, চলচ্চিত্রকার কবীর আনোয়ার, ওবায়দুল্লাহ মামুন, জাসদ নেতা আব্দুল মুসাব্বির প্রমুখ।
 । স্মরন সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার প্রয়াত এই রাজনীতিবিদ বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন । তিনি ছিলেন মুক্তচিন্তক ও স্পষ্ঠভাষী সংসদে তার প্রাঞ্জল উপস্থাপনা ও বাচনভঙ্গী সকলকে উজ্জীবিত করতো । বক্তারা আরও উল্লেখ করেন তার বর্ণাঢ্য কর্মময় জীবন দেশ ও জনগনের জন্য নিবেদিত ছিল । তিনি আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে গেছেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষন ও বৈষম্যহীন সোনার বাংলা গড়ার কাজেও নিবেদিত ছিলেন তিনি। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রুহেল চৌধুরী । অনুষ্ঠানে“ রাজনীতির কুশীলব” নামে একটি স্মরনিকা প্রকাশ করা হয় ।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension