বিনোদন

‘ভালবাসার জন্য মানুষ কতো দূর যেতে পারে’ নমস্তে ইংল্যান্ড ট্রেলারে

রূপসী বাংলা ডেস্ক: ‘পেহেলিবার এক বিবি কা অ্যাফেয়ার,‌‌ কিসি আদমিকে সাথ নেহি,‌‌ এক শহরকে সাথ দেখ‌া ‌হে‌’। ভালবাসা, ঘর-সংসার, পরিবার, নিজের দেশ-সব কিছু ছেড়ে, এক অজানা-অচেনা দেশে থাকার অদম্য জেদ। কিন্তু কেন! কিসের জন্য পিছু টান ছেড়ে নিজের শেখর উপড়ে বিদেশীনি হওয়ার চেষ্ঠা?

উত্তর কিছুটা আন্দাজ করতে পারবেন ‘নমস্তে ইংল্যান্ড’ ট্রেলার দেখে। ‘নমস্তে লন্ডন’-এর ফ্লেভার বজায় রেখে, এবারেও পঞ্জাব দা পুত্তার অর্জুন কাপুর বউকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে আসে বিদেশে। তবে এখানে কাহিনিতে রয়েছে ট্যুয়িস্ট। এই গল্পে দেড় বছর সংসার করার পর, পঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান জসমিন (পরিণীতি)। কিন্তু না তার সংসারে ভালবাসার অভাব ছিল না। কিন্তু কেন এমন করল জসমিন! তার উত্তর মিলবে পর্দায়। আপাতত রইল ছবির ট্রেলার।

প্রসঙ্গত সেবার ‘ইশকজাদের’ ভালবাসার শেষরক্ষা হয়নি। নেপথ্যে ধর্ম। আর এবার মুক্তি আগেই খানিকটা সেই কারণে বিতর্কে জড়িয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার। যেখানে ছিল ভারতের মানচিত্র। সমস্যা হল ইন্ডিয়ার ম্যাপ নাকি ভুল আঁকা হয়েছিল পোস্টারে। ‘আকসাই চিন’ অংশটি দেখানোই হয়নি সেখানে।
তাই নিয়েই রে রে করে উঠেছিল নেটিজেনদের দল।

ছবি: ট্যুইটারের সৌজন্যে

একের পর এক বিতর্কিত মন্তব্যে ভরেছে ট্যুইটার। কেউ বলছেন, পোস্টারের মানচিত্রে ‘আকসাই চিন’ অংশটি বাদ দিয়ে নীরবে কী বলতে চাইছেন নির্মাতারা? কেউ আবার বলেছিলেন, চিনকে খুশি করতেই নাকি এমন পন্থা নিয়েছেন নির্মাতারা। আসলে তাঁদের মতে, আজকাল চিনে বলিউডি মুভির বাজার বেশ ভাল। তাই চায়নায় সিনেমা হিট করতে এমনটা করেছেন তাঁরা। তবে এসব ছাড়িয়ে কেউ কেউ তো আবার বলিউডকে সরাসরি ‘প্রো-পাকিস্তান’ বলেও কটাক্ষ করেছিলেন।

তবে এসব আজ অতীত ট্রেলারেই বাজি মেরেছেন ইশদজাদে। ইতিমধ্যে ভিউজ চলে গিয়েছে লাখের ওপরে। ঘুরছে নায়ল-নায়িকাদের ট্যুইটার হ্যান্ডেলে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension