
শাহজালাল সুজন
অমেয় সেই মেঘবালিকা অপার্থিব এক সত্তা
অবচেতনার অলিন্দ জুড়ে তাত্ত্বিক ধ্যান,
সঙ্গহীন রূপে প্রকাশিত করে হাজারো প্রজ্ঞা
অতিলগ্ন জ্যোতি অস্তিত্বে দোলে।
যেন সে সত্যিই অপরিমেয় গোছানো ছলনা
কখনো আঁধারের পৃষ্ঠে জাপটে ধরে,
প্রতীতি প্রণয়ে বাষ্পায়িত হয় স্বচ্ছ মুখশ্রী
হাসির আড়ালে থাকে অনির্বাণ ধারা।
বিমূর্ত প্রতিচ্ছবির ফলকে শৈথিল্য প্রতিবেদ্য
উদ্বেলিত হয় শব্দের ভাঁজে ভাঁজে,
স্নিগ্ধ হৃদয়ের প্রকোষ্ঠ জুড়ে স্মৃতির গল্পে শুধু
অদৃশ্যে দেখি রূপকথার মেঘবালিকা।



