বাংলাদেশ

লন্ডনে বঙ্গবন্ধুর ছবি অবমাননা কারীদের শাস্তির দাবিতে কোটালীপাড়া ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

গোপালগঞ্জ প্রতিনিধিঃলন্ডনে বিএনপি- জামায়াত কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও দুতাবাসে হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ । সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্ত্বরে এসে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে কোটালীপাড়া পৌরছাত্রলীগের সভাপতি চৌধুরি সেলিম আহম্মেদ ছোটন,সাধারন সম্পাদক আলীউজ্জামান জামির,সহ-সভাপতি সাকিব আহম্মেদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল নিজামী,জুয়েল মুন্সি,শামীম দাড়িয়া,নিয়াজ মোর্শেদ হিরো,প্রচার সম্পাদক কাজী সজীব,পৌর ছত্রলীগের সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদকমিকাইল, রাজিব দাড়িয়া,সাংগঠনিক সম্পাদক জুলহাস শেখ বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension