
তুহীন বিশ্বাস
নীলবর্ণের মুখশ্রী ভয়ংকর বিষক্রিয়ায়
না পাওয়া অপেক্ষার তীব্রতা জ্বালাময়ী,
রক্তচোষার অশরীরী ভক্ত প্রজন্ম ছড়ায়
তবুও প্রত্যাশারা জেগে থাকে অনিদ্রায়।
মুর্খের বাজারে বুদ্ধি বিক্রি করে নির্বোধ
দশচক্রে আমি খদ্দের হয়ে যাই নির্বিঘ্নে,
মাঝরাতে শহরের ল্যাম্পপোস্ট কাঁপছে ;
আলো নিভে যায় অমাবস্যার অন্ধকারে।
আকাঙ্ক্ষার মৃত্যুর কফিনে বেওয়ারিশ
ঠিকানা খোঁজে কর্পোরেশনের কর্মকর্তা,
হতাশার দেয়ালে আটকে যায় স্বপ্নধাম
শেষাংশে পুড়ে ছারখার আমি বিধিবাম।



