আন্তর্জাতিক

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। ভিসা পাওয়ার পর ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জার্মান দূতাবাস সোমবার (২৭ এপ্রিল) সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাস আরও জানায়, নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসাপ্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension