আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসি শহরের একটি রেলস্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০ জনেরর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একটি কমিউটার লাইন ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

কমিউটার লাইন অপারেটরের মুখপাত্র কারিনা আমান্দা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি কেএআই জানিয়েছে, এ ঘটনায় আহত অন্তত ৮৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ স্যাফি বলেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তবে সংকীর্ণ জায়গা এবং ট্রেনের বগিগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়েছে।

তিনি জানান, আটকে পড়াদের নিরাপদে বের করতে উদ্ধারকর্মীদের ধীরগতিতে কাজ করতে হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকারীরা ট্রেন দুটিকে আলাদা করে ফেলেছেন এবং ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করছেন।

এর আগে কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা প্রাথমিকভাবে ৫ জন নিহত এবং ৭৯ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন। তবে মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension