
শাকেরা বেগম শিমু
আমি মায়াবন বিহারিনী হরিণী,
তব হৃদয়ে স্বপন সঞ্চারিনী।
থাকলেও বহু দূরে তোমারই কাছে,
আমার এই চঞ্চল মন পড়ে আছে।
তোমাকে নিয়ে সদা স্বপ্ন যে দেখি,
সাথে কত গান আর কবিতাও লেখি।
আমি তোমার মনের বাগিচায় হবো ফুল,
এটাকে স্বপ্ন ভেবে করোনা তো ভুল।
আমি তোমার মনের গহীনের হরিণী,
দূরে সরে যেতে এই প্রেম করিনী।
কতোনা রঙিন আশা-ভালোবাসা দিয়ে,
নিয়েছি তোমার হৃদয় আমি ছিনিয়ে।
আমি মায়াবনে বিহারিনী হরিনী,
যার মননে স্বপ্ন সঞ্চারিনী,
তাকে পাবো কি আমি ভাবি দিনরাত,
চিরদিন রবে তার হাতে এই হাত।



