
স্বর্ণা তালুকদার
কৈলাস থেকে দেবী দূর্গা
করলো আগমন,
খুব সুন্দর শুভেচ্ছা জানাই
আসছে পুজোর ক্ষণ ।।
দেবীপক্ষের সূচনা লগ্নে আনন্দের উদয়,
মা দুর্গার আরাধনায়
উলুধ্বনিতে নাচলো মন
বাদ্যি বাজলো, মেলা সাজালো
মহালয়ার এই লগ্নে শেষে
পুজোর উৎসবের রেষে
শারদ উৎসব আয়োজন,
আনন্দ, আমেজ, খুশির ক্ষণ
মাতার বিদায় কাঁদে মন।



