সাহিত্যকবিতা

নগরীর প্রচ্ছদে নাগরিক

বিপুল চন্দ্র রায়

কংক্রিটের জরায়ুতে বিষণ্ণ শ্যাওলা জমেছে,
শব্দহীন নগরীর রক্তনালীতে চলছে কোলাহল,
স্নায়ুতন্ত্র জুড়ে এক দ্বিধা-দ্বন্ধ,
উন্মত্ত অন্তর্দাহের সংজ্ঞায় স্বৈরতন্ত্র।
মৃত্তিকার শিরায় এখন বারুদ আর পারদের দ্রবণ,
নগরীর প্রচ্ছদে নাগরিক জরা-জীর্ণ
আত্মচিৎকার করে বলছে
বাঁচাও! বাঁচাও! বাঁচাও!
কিন্তু অদৃশ্য প্ল্যাটফর্মে ঝুলে আছে
উল্কা-সংকেত!
অগ্নিদগ্ধ মধ্যরাতের দ্রাঘিমায় খসে পড়ে প্রাচীর,
ধোঁয়াশার বৃত্তে আবদ্ধ ধূসর চত্বর,
তবুও ঘুম ভাঙে না মরা-দশা নাগরিকের।
নীরবতাই এক অনন্ত ছাইপোড়া দীর্ঘশ্বাস ফেলে
এরা নিঃশব্দে ক্ষয় করে অস্তিত্ব, প্রতিবাদী না হয়ে ওঠে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension