
আনজানা ডালিয়া
বৃষ্টি
তুমি এক সুরের ধ্বনি,
আমি তোমায় পেয়ে ঋনী,
বৃষ্টি
তোমায় নিয়ে আর কেউ এতো ভাবে?
তুমিও কি আমায় একলা ছেড়ে যাবে?
বৃষ্টি
আমি স্বপ্ন আঁকি তোমার ঝিরিঝিরি গায়,
তোমায় নিয়ে মন হারায় দুরন্ত হাওয়ায়,
বৃষ্টি
তোমার ছোঁয়ায় মন নাচে তুমি উচ্ছল যখন
তুমিও কি ছেড়ে যাবে, প্রশ্নটা এমন।



