
তিরতির করে কেঁপে ওঠে
প্রজাপতির পলকা ডানা।
বাতাসের মৃদু ঝাপটা
কে জানতো হবে এক
মহাবিস্ফোরণের কারণ!
অতঃপর
অস্তিত্বের লড়াই
আত্মপরিচয়ের সঙ্কট।
শুরু হয় খোড়াখুড়ি
গভীর থেকে গভীরে
সুদূর অতীতে
প্রত্নতাত্ত্বিক সময়ে।
বড্ড প্রয়োজন আজ
খুঁজে পাওয়া সেই
শিকড়ের সন্ধান।



