
আপন রায়
কবিতায় ভর করে ঘুরে আসি দূর-দূরের মহাদেশ;
বোদলেয়ারের ক্লেদাক্ত বাস্তবতা
র্যাঁবোর নরক
মায়াকোভস্কির বিপ্লব
নাজিমের নীল চোখ
ডেভিড ডিওপের ‘নেগ্রিচ্যুড’ আন্দোলন
নেরুদার প্রেম, প্রকৃতি আর মানবিকতা
মানুষ, ভালোবাসা এমনকি ঈশ্বররেও হাতে-পায়ে ধরি—
তোমার কাছে পৌঁছানোর পথ
বাতলে দিতে পারে না কেউ



