
রওশন মতিন
চেয়েছিলাম নক্ষত্রলোকের সীমানা ছাড়িয়ে যেতে,
অথচ আমি বাঁধা পড়ে আছি বিবর্ণতার সাতপাকে,
সীমাবদ্ধতার সংকীর্ণতার বেড়াজালে;
আমার হৃদয় কি হতে পারেনা এক আকাশ নক্ষত্রের চিরস্থায়ি ঠিকানা।
নক্ষত্র লোকে আমি বসত গড়ি-জীবন অনির্বাণ,
নক্ষত্রের ধুলিকণা উড়ি জন্ম-জন্মান্তর।
সবুজ নক্ষত্রলিপি আমার হৃদয় -মন চেতনাকে
উন্মীলিত করে, সুরভিত ফুলের পাপড়ি ফোটার আনন্দ হিল্লোলে।



