আন্তর্জাতিক

যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়

স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ ভিসায় যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পেতে পারেন।

যুক্তরাজ্যের ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসার যোগ্য বিশ্বের ৮২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসব বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এ ভিসায় যুক্তরাজ্যে বসবাস ও কাজের সুযোগ পেতে পারেন।

যদিও এই তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো চলতি নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এইচপিআই ভিসার জন্য যোগ্য ধরা হবে।

এইচপিআই ভিসার মাধ্যমে যুক্তরাজ্যের বাইরে যোগ্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশটিতে যাওয়া, কাজ বা চাকরি খোঁজার সুযোগ পান। আবেদনের আগে চাকরির প্রস্তাব কিংবা স্পনসরশিপের প্রয়োজন নেই।

তবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক মানেই ভিসা নিশ্চিত নয়। আবেদনকারীদের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় ইংরেজি ভাষায় দক্ষতা এবং আর্থিক সক্ষমতার শর্তও রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension