প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকস গিভিং ডিনার

সুব্রত চৌধুরী-নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ থ্যাংকস গিভিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে বন্ধুত্ব , সংহতি প্রকাশ ও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে এই ডিনারের আয়োজন করা হয়েছিল ।

থ্যাংকস গিভিং ডিনারে রাজ‍্যের এসেম্বলিওম‍্যান,এসেম্বলিম‍্যান, কাউন্টি শেরিফ, কাউন্টি কমিশনার এট লারজ, সিটির কাউন্সিলরগন,মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই ডিনারে অংশগ্রহণ করায় থ্যাংকস গিভিং ডিনারটি সম্প্রীতি সমাবেশের রূপ নেয় ।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক থ‍্যাংকস গিভিং ডিনার সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension