প্রধান খবরবাংলাদেশ

ইতালিতে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:মঙ্গলবার স্থানীয় সময় রাতে রোমের পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল এ্যন্ডি এসপিএ’তে আওয়ামী লীগের ইতালি শাখা আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতির প্রমাণ হয়েছে আদালতে। আদালত রায় নিয়ে আমাদের তো করার কিছু নেই। আর আমরা যদি কিছু করতামই তাহলে ১০ বছর ধরে তো মামলা চলতে দিতাম না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসলাম, তখনই তো শেষ করতে পারতাম।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহ-সভাপতি মনির হোসেন, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, আরও অনুষ্টানে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, মিসেস শাহানা সিদ্দিকুর রহমান এবং  ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে আরও বলেন, আদালত যখন দেখেছে বিএনপি নেত্রীর মাধ্যমে এতিমের টাকার সম্পূর্ণ অপব্যবহার হয়েছে তখন আদালত তাকে এই শাস্তির রায় দেয়। এক্ষেত্রে আমাকে তিরস্কার এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কি যুুক্তি থাকতে পারে? তিনি বলেন, আজকে যে মামলায় খালেদা জিয়ার শাস্তি হয়েছে সে মামলা কে দিয়েছে? খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্বরা দিয়েছেন। সেনা বাহিনীর ৯ জেনারেলকে ডিঙিয়ে মঈন উ আহমেদকে খালেদা জিয়াই সেনাপ্রধান করেছিলে। আর বিশ্ব ব্যাংকে চাকরি করত ফখরুদ্দীন সাহেবকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গবর্নর করেছিলেন। তাদের দলীয় লোক ইয়াজ উদ্দীন সাহেবকে বানিয়েছিলেন রাষ্ট্রপতি। ফখরুদ্দীন, মইন উদ্দিন, ইয়াজ উদ্দীন এই তিনজনই তো তার (খালেদা জিয়া) বিরুদ্ধে দুর্নীতির মামলা দিল। এ মামলা তো আওয়ামী লীগ দেয়নি।

এ সময় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিশ্ব ব্যাংকের কল্পিত দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, হিলারি ক্লিনটন সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ড. মুহাম্মদ ইউনূস সে সময় তাকে পদ্মা সেতু প্রকল্পের দোষ ধরতে মুখিয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওই সময় তিন তিনবার আমার ছেলেকে এ ব্যাপারে হুমকিও দেয়। তিনি বলেন, এটি কানাডার আদালতেই প্রমাণ হয়েছে যে, পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি। আমি বলেছিলাম আমি দুর্নীতি করার জন্য ক্ষমতায় আসিনি। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই ক্ষমতায় এসেছি। নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়।

বিএনপি-জামায়াত জোটের ভয়াল অগ্নিসন্ত্রাস ও নাশকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৫ সালে নির্বাচন প্রতিরোধ এবং সরকার পতনের নামে এই বিএনপি জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগ শুরু করে। ২০১৩ সালে ঠিক একইভাবে তারা সন্ত্রাসী কর্মকা- শুরু করে দেয়। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। প্রায় তিন হাজারের ওপরে মানুষকে তারা আগুন দিয়ে ঝলসে দিয়েছে। ওই তিন বছরে প্রায় পাঁচ শ’র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে। পুলিশ, বিজিবি, সেনাসদস্যকে পুড়িয়ে মেরেছে। কত অন্যায় তারা করেছে একটু চিন্তা করুন। সারা বাংলাদেশে এক ধরনের তা-ব চালায়। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান, শাহ এএমএস কিবরিয়া. আহসানউল্লাহ মাস্টার এমপিসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারলাম না। ষড়যন্ত্র করে আসতে দেয়া হয়নি। তার কারণ ছিল- গ্যাসের মালিক বাংলাদেশ, বিক্রি করবে আমেরিকা আর তা কিনবে ভারত। আমি এই মুচলেকায় সই দিই নাই, এই প্রস্তাবে রাজি হইনি। তিনি বলেন, খালেদা জিয়া দেশের সম্পদ বিক্রির মুচলেকায় সই দিয়েছিল বলেই ক্ষমতায় আসতে পেরেছিল। আর খালেদা জিয়া ক্ষমতায় এসে জিয়া ও এরশাদের মতো একই কাজ করে। প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি এবং কূটনৈতিক খাতে সাফল্যের খ- চিত্র তুলে ধরেন।

প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে দেশীয় অর্থনীতিতে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে তাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও তাদের বড় অবদান রয়েছে। তিনি এ সময় প্রবাসীদের কল্যাণে তার সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন। ঢাকা-রোম সরাসরি বিমান ফ্লাইট পুনরায় চালুর প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের দুর্নীতি এবং তাদের ভুল সিদ্ধান্ত বিমানকে ধ্বংস করে দিয়েছে (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স)। লাভজনক হলে আমরা পুনরায় ঢাকা-রোম ফ্লাইট চালু করব।

প্রধানমন্ত্রী কাল ফিরছেন ॥ ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারী সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার রাতে দেশের উদ্দেশ্যে রোম ত্যাগ করার কথা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমানের স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় বুধবার দিবা রাত ৩টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা করার কথা। দেশে ফেরার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একদিনের যাত্রাবিরতি করবেন। শুক্রবার সকাল ৮টায় তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) ৪১তম পরিচালনা পর্ষদের অধিবেশনে যোগ দিতে রবিবার রোম পৌঁছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension