প্রধান খবরযুক্তরাষ্ট্র

মিথ্যে বলেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বাগাড়ম্বর করতে ভালোবাসেন। তার মিথ্যাচার নিয়ে বিভিন্ন সময়ে প্রচুর খবর প্রকাশিত হয়েছে। কিন্তু তাই বলে বাগদানের আংটি নিয়েও মিথ্যা বলতে হবে? কিন্তু সেটাই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সুন্দরী মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেয়ার সময় একটি দামি হীরার আংটি উপহার দেন ট্রাম্প। কিন্তু তিনি মেলেনিয়ার কাছে আংটির দাম অনেক বাড়িয়ে বলেছিলেন। আর এই অভিযোগ তুলেছেন মার্কিন ফার্স্ট লেডি নিজেই। তবে মিথ্যা বললেও বিশ্বের সবচেয়ে নামী আংটিই উপহার পেয়েছেন মেলানিয়া। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১১,১৫,৮৫,৬৫০ কোটি টাকা।

দ্বিতীয়বার সঙ্গীর মনজয়ে কোনো ত্রুটি রাখতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। তখন অবশ্য শুধু শিল্পপতি ট্রাম্পই বলা চলে। একাত্তুরের বুড়ো ট্রাম্প ৪৭ বছরের মেলানিয়াকে নিউইয়র্কের কস্টিউম ইনস্টিটিউট গালাতে এই বহুমূল্যের ডায়মন্ড রিং দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

রিং দেখেই আর না বলার ইচ্ছে হয়নি মেলানিয়ার। বুড়ো জেনেও বিয়েটা সেরেই ফেলেছিলেন। যদিও পরে ট্রাম্পের দাবি ছিল পুরো টাকাটা তিনি নাকি দেননি। অর্ধেক দাম দিয়ে সেটি কেনা হয়েছিল। বহুমূল্যের সেই হীরের আংটি দেখলে চোখ চক চক করবে যে কারোর।

মেলানিয়ার এই হীরের আংটিকে এখনও টেক্কা দিতে পারেনি বিশ্বের ঐশ্বর্যশালীরা। এমনকী ব্রিটিশ রাজপরিবারের হবু বধূ মেগান মার্কেলের হীরের আংটির দামও এর থেকে অনেকটাই কম। ‌‌

সূত্র: আজকাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension