
গ্লোবাল রিডিংয়ে ফের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের ধারণা, বাংলাদেশের আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এ কথা জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের সরকার বা সংস্থার প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। বুধবারও এস্তোনিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার কর্তব্যক্তিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসব বৈঠকের বিষয়ে ব্রিফকরতে এসে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘গ্লোবাল রিডিং হল, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে তৃতীয়বারের মত সরকার গঠন করবেন। এ জিনিসটা আমরা আলোচনার মধ্যে স্পষ্ট দেখতে পেয়েছি।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় সংসদের অর্ধেক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় বারের মত সরকার গঠন করে।



