
খেলা
টেস্ট অভিষেক হচ্ছে দুই ওয়ান ডে স্পেশালিস্টের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একজনের ঝুলিতে রয়েছে ৯৩টি ওয়ান ডে ও ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা৷ অন্যজন খেলে ফেলেছেন ৩৯টি ওয়ান ডে ও ১৬টি ইন্টারন্যাশনাল টি-২০৷ তবে এখনও পর্যন্ত টেস্ট ক্যাপ মাথায় ওঠেনি৷ অবশেষে ব্যাগি গ্রিন হাতে পেতে চলেছেন সীমিত ওভারের ক্রিকেটের দুই বিশেষজ্ঞ অজি তারকা অ্যারণ ফিঞ্চ ও ট্রেভিস হেড৷
দুবাইয়ে রবিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ফিঞ্চ ও হেড৷ এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গত মে মাসে ড্যারেন লেম্যানের কাছ থেকে অস্ট্রেলিয়ার হেড কোচের ব্যাটন হাতে নেওয়া জাস্টিন ল্যাঙ্গার৷



