
লেবাননে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার লেবানন পৌঁছেছেন। অঞ্চলটিতে পাঁচ দেশ সফরের অংশ হিসেবে তিনি বৈরুত সফরে রয়েছেন। লেবাননে পৌঁছে তিনি দেশটির প্রেসিডেন্ট ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, বৈরুত পৌঁছেই টিলারসন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে বৈঠক করেন। সফরসূচি অনুসারে তিনি পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ও প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে বৈঠক করবেন। হারির সঙ্গে বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন টিলারসন।
সিরিয়ায় ইরানপন্থী লেবানিজ মিলিশিয়া হেজবুল্লাহ’র উপস্থিতি নিয়ে ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান উত্তেজনার মধ্যেই বৈরুত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ দেশটির সেনাবাহিনীকে সীমান্তে ইসরায়েলকে মোকাবিলার জন্য সামরিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
পাঁচ দেশ সফরের অংশ হিসেবে টিলারসন এরই মধ্যে মিসর, কুয়েত ও জর্ডান সফর করেছেন। সফরের শেষ গন্তব্য তুরস্ক।



