বিনোদন

‘সংস্কারি বাবা’ অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : হলিউডের পর এবার বলিউডে #metoo ক্যাম্পেন৷ সহ অভিনেত্রীদের যৌন হেনস্তার অভিযোগে নাম জড়াচ্ছে একের পর এক বলিউড তারকার৷ এবং এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠবে তা কার্যত তাজ্জব করে দিচ্ছে সকলকে৷

প্রথমে নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত৷ তারপর পরিচালক বিকাশ বহেল, কৈলাশ খের৷ এবং এবার সেই তালিকায় নবতম সংযোজন অলোকনাথ৷ বলিউডের ‘সংস্কারি বাবা’৷ অলোকনাথের বিরুদ্ধে লেখক-প্রযোজক বিনতা নন্দা নিজের ফেসবুক প্রোফাইলে গোটা ঘটনাটি লেখেন৷

যদিও কোথাও অলোকনাথের নাম উল্লেখ করেননি তিনি৷ তবে ব্যবহার করেছেন ‘সংস্কারি’, ‘কয়েক দশকের টেলিভিশন স্টার’এর মত শব্দগুলি৷

বিনতার অভিযোগ তাঁর টেলিভিশন শো’এর মুখ্য চরিত্রাভিনেত্রীকেও হেনস্তা করেছিলেন ওই অভিনেতা৷ বিনতা অলোকনাথের বিরুদ্ধে অভিযোগ তোলেন ধর্ষণের৷ বিনতা ফেসবুকে লেখেন, ‘‘তাঁর স্ত্রী আমার খুব প্রিয় বান্ধবী ছিল৷ আমাদের দু’জনের বাড়ি খুব কাছাকাছি ছিল৷ বন্ধুরাও কমন ছিল৷… একদিন আমরা বন্ধুরা মিলে পার্টি করি৷ তাঁর স্ত্রী বাড়ি ছিল না৷ কিন্তু আমাদের সম্পর্কগুলো একটাই সহজ ছিল এটা কোনও বিষয় ছিল না৷’’

এরপরই বিনতার দাবি, ‘‘আমার পানীয়র মধ্যে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল৷ রাত দু’টো নাগাদ আমি তাঁর বাড়ি থেকে বের হই৷ কেউ আমাকে ড্রপ করার কথাও বলেনি৷ আমার কেন জানি না মনে হয়েছিল এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়৷ আমি একাই ফাঁকা রাস্তায় হাঁটতে শুরু করি৷…এরপর মাঝ রাস্তায় উনি আমার রাস্তা আটকান৷ গাড়ি থামিয়ে আমাকে ড্রপ করে দেবেন বলেন৷ আমি বিশ্বাস করে গাড়িতে উঠি৷’’

এরপর সবকিছু স্পষ্ট মনে নেই বিনতার৷ তিনি বলেন, ‘‘মনে আছে আমার মুখে খুব বেশি মদ ঢেলে দেওয়া হয়েছিল৷ পরেরদিন সকালে যখন উঠি খুব যন্ত্রণা হচ্ছিল৷ আমাকে শুধু ধর্ষণই করা হয়নি৷ নৃশংস ব্যবহার করা হয়েছিল৷ আমি বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না৷ আমি আমার সব বন্ধুদের বলেছিলাম৷ কিন্তু সকলে আমাকে এইসব ভুলে এগিয়ে চলার পরামর্শ দেন৷’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension