বাংলাদেশ

ইসলামী দলগুলোকে বিএনপি জোট ছাড়ার আহ্বান

রূপসী বাংলা ডেস্ক:দুর্নীতির দায়ে চেয়ারপারসনসহ বিএনপির শীর্ষ দুই নেতা দণ্ডিত হওয়ায় দলটির নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী দলগুলোকে বের হয়ে নতুন জোট করার আহ্বান জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

তিনি বলেন, সময় থাকতে ইসলামের দিকে তাকিয়ে ইসলামী দলগুলো ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসুন, নতুন জোট করুন।

বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে দলের কার্যালয়ে এক বৈঠক শেষে এ আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলটির প্রধান।

নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এ দেশে বিএনপি শুরু থেকেই ইসলামের দোহাই দিয়ে আসছে। তারা বিভিন্নভাবে ইসলামকে বেচা-বিক্রি করেছে। এখন সময় এসেছে তাদের পরিহার করার।

তিনি বলেন, ইসলাম কখনো দুর্নীতিকে সমর্থন করে না। তাহলে আপনারা কোন ইসলামী দল? বিএনপির চেয়ারপারসন দুর্নীতি মামলায় জেলে, আরেক নেতা দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে, অথচ আপনারা এখনো সেই জোটে আছেন।

নজিবুল বশর বলেন, সময় এসেছে আপনাদের চিন্তা করার, দুর্নীতির দায়ে সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নেতৃত্বে জোটে থাকবেন কি না। তারপরও আপনারা বিএনপি জোটে থাকলে ইসলামী দলের নামে আপনারা কলঙ্ক।

নজিবুল বশর অভিযোগ করেন, বাস্তবে বিএনপি নির্বাচনে আসবে না। তাই তারা বিভিন্নভাবে পাঁয়তারা করছে। নির্বাচনে আসবে না বলেই তারা বলছে খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না।

এ সময় ১৮ মার্চ তরীকত ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেন নজিবুল বশর মাইজভান্ডারি।

কেন্দ্রীয় তরিকত ফেডারেশনের জরুর বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব  এম এ আওয়াল, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আল হাসানী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহমিরান আল কাদেরী, ভাইস চেয়ারম্যান এবিএম সিদ্দিকুর রহমান ও জালাল উদ্দিন বকশীহ কেন্দ্রীয় নেতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension