
#Metoo নিয়ে এবার সরব লতা মঙ্গেশকর
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সাত সমুদ্র পাড় করে, #Metoo আগুনের গ্রাসে এখন বলিউড। একের পর এক খুলে পড়ছে ভন্ডের মুখোশ। কখনও গায়ক তো কখনও পরিচালক বাদ পড়ছে না কেউই। বহু বছরের চেপে রাখা ক্ষোভ তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলিপাড়ার বুকে। চারিদিকে একটাই রব #Metoo। যা নিয়ে সরব এবার লতা মঙ্গেশকর।
তিনি প্রকাশ্যে বললেন, “আমার সঙ্গে এমন ঘটনা কখনও হয়নি। যদি হত, তাহলে আপরাধী কখনও পার পেত না।” তিনি আরও জানান, “প্রত্যেক মানুষের উচিত মহিলাদের সম্মান জানানো। এটি তাঁর জন্মগত অধিকার। তাছাড়া একজন চাকুরিজীবী মহিলাকে অবশ্যই সম্মান জানানো উচিত। এটা তাঁর প্রাপ্য”।
প্রসঙ্গত, রেপ করেছেন সলমন খান’। নিজের সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে মুখ খুলেছেন প্রক্তন বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা। ওই মডেলের দাবি, “সলমন ও তাঁর ভাই আরবাজ ও সোহেল তাঁকে ধর্ষণ করেন।” নিজের তিক্ত সেই অভিজ্ঞতার কথা ভিডিওয়ের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা।
তিনি জানান, ” তাঁর ওপর কালো জাদু করা হয়েছিল। মেয়ের কেরিয়ারের জন্য, যা করেছিলেন শত্রুঘ্ন সিংহা ও তাঁর স্ত্রী। শুধু তাই নয় তাঁর ফোন ও ল্যাপটপও হ্যাক করেন বর্ষীয়ান এই অভিনেতা”। একই সঙ্গে তিনি বলেন, ” সলমন ও তাঁর ভাইরা মিলে তাঁকে রেপ করে। যার ফলে তিনি শারীরিক ও মানসিক ভাবে এটাই ভেঙে পড়েন, যে আর ফিরতে পারেননি”।



